বগুড়া প্রতিনিধি:
বগুড়ার সোনারায় জামিরবাড়ীয়া বাজার বারোয়ারি দুর্গা মন্দির, কালিতলা দুর্গা মন্দির ও জামিরবাড়ীয়া পশ্চিমপাড়া দুর্গা মন্দির পরিদর্শন করেছেন দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লব।
পরিদর্শনকালে তিনি মন্দিরগুলোর সার্বিক খোঁজখবর নেন এবং দুর্গাপূজা উদযাপনে সহযোগিতার অংশ হিসেবে নগদ অর্থ প্রদান করেন। তাঁর এ সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন সংশ্লিষ্ট মন্দির কমিটির নেতৃবৃন্দ ও আয়োজকেরা।
এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৬’-এ সমাজসেবা ও জনকল্যাণ ক্যাটাগরিতে দেশসেরা নির্বাচিত হওয়ায় আতিকুল ইসলাম বিপ্লবকে অভিনন্দন ও সংবর্ধনা জানান বিভিন্ন মন্দিরের কমিটির সদস্যরা।
সংবর্ধনাকারীরা জানান, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আতিকুল ইসলাম বিপ্লবের অবদান প্রশংসনীয়। তাঁর এ অর্জন তরুণ সমাজকে মানবসেবা ও সামাজিক কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
মন্দির কমিটির পক্ষ থেকে তাঁর ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করা হয় এবং মানবকল্যাণে তাঁর কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৬’-এ দেশসেরা নির্বাচিত হওয়ায় আতিকুল ইসলাম বিপ্লবের এ অর্জন তাঁর সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।