সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
লাহিড়ীপাড়া ইউপি কার্যালয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ভিক্ষুক মায়েদের মুষ্টিচালের উদ্যোগ থেকে দেশসেরা উন্নয়ন সংস্থা—বগুড়ার গর্ব প্রফেসর ড. হোসনে আরা বেগম বগুড়ায় মাটিডালী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বগুড়ায় সাবগ্রাম ইউনিয়ন বিএনপির ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মানবিকতার স্বীকৃতিতে সংবর্ধিত আতিকুল ইসলাম বিপ্লব, ফুলেল শুভেচ্ছায় বগুড়া জেলা ছাত্রদল সমবায় ব্যাংক লিঃ বগুড়ার চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা খান রুবেল দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা, দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে মন্দির কমিটির সংবর্ধনা মানবসেবার স্বীকৃতি: দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে ইছামতি সামাজিক সেবা সংস্থার সংবর্ধনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৬-এ দেশসেরা আতিকুল ইসলাম বিপ্লবকে ফুলেল সংবর্ধনা পরিবারের গর্ব আতিকুল ইসলাম বিপ্লব, অর্জন করলেন ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’

মানবসেবার স্বীকৃতি: দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে ইছামতি সামাজিক সেবা সংস্থার সংবর্ধনা

বাবুল মিয়া
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৫৬ Time View

মানবসেবার স্বীকৃতি: দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে ইছামতি সামাজিক সেবা সংস্থার সংবর্ধনা

বগুড়া প্রতিনিধি:

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৬’-এ সমাজসেবা ও জনকল্যাণ ক্যাটাগরিতে দেশসেরা নির্বাচিত হওয়ায় আতিকুল ইসলাম বিপ্লবকে ফুলেল সংবর্ধনা দিয়েছে ইছামতি সামাজিক সেবা সংস্থা (ESSS)। বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের আটাপাড়া বাজারে আয়োজিত এ সংবর্ধনায় সংস্থার নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
আতিকুল ইসলাম বিপ্লব সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। দীর্ঘদিন ধরে তিনি সমাজসেবা, জনকল্যাণ ও পরিবেশবান্ধব বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

মানবিক ও জনকল্যাণমূলক কাজে অবদানের স্বীকৃতি হিসেবে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৬’-এ সমাজসেবা ও জনকল্যাণ ক্যাটাগরিতে তিনি দেশসেরা নির্বাচিত হন বলে জানানো হয়েছে।

ইছামতি সামাজিক সেবা সংস্থা (ESSS)-এর পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাঁর এই অর্জনে অভিনন্দন জানানো হয়। সংস্থার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বাবলু মন্ডল, সহসভাপতি মো. আনিছুর রহমান ও সাধারণ সম্পাদক মো. সামছুজ্জোহা তালুকদার শামীমসহ সংস্থার সব সদস্য এ সময় উপস্থিত ছিলেন।

সংবর্ধনা ও ভালোবাসায় সিক্ত হয়ে আতিকুল ইসলাম বিপ্লব সংশ্লিষ্ট সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজে মানুষের ভালোবাসা, সহযোগিতা, দিকনির্দেশনা ও অনুপ্রেরণা তাঁর পথচলার অন্যতম শক্তি।
তিনি আরও বলেন, মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চান। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি তরুণদের সমাজসেবামূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করাও তাঁর অন্যতম লক্ষ্য। এ জন্য তিনি সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।
ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে আতিকুল ইসলাম বিপ্লব বলেন, মানুষের মুখে হাসি ফোটানো এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই তিনি কাজের প্রকৃত সার্থকতা খুঁজে পান।

মানবতার সেবায় স্বীকৃতি, মানুষের ভালোবাসায় অনুপ্রেরণা—এই প্রত্যয়কে ধারণ করেই সমাজের কল্যাণে এগিয়ে যেতে চান দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin