শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

ইঞ্জিনের নিচে লুকানো গাঁ / জা! বগুড়ায় র‍্যাবের অভিযানে আটক ২

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৬৬ Time View

ইঞ্জিনের নিচে লুকানো গাঁ / জা! বগুড়ায় র‍্যাবের অভিযানে আটক ২

বগুড়ার সদর উপজেলার গোকুল ইউনিয়নের ঠেংগামারা (পুরানবাড়ী) এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অভিনব কায়দায় বহন করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির ইঞ্জিনের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা সাদা ও ঘীয়া রঙের পলিথিনে মোড়ানো গাঁ / জা উদ্ধার করা হয়।

অভিযানে মোট ১৫ কেজি ৪০০ গ্রাম গাঁ / জাসহ দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— মোঃ শফিকুল ইসলাম ও মোঃ দুলাল হোসেন। তারা পাবনা জেলার বাসিন্দা বলে জানা গেছে।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান, দুটি বাটন মোবাইল ফোন, চারটি সিম কার্ড এবং নগদ অর্থ জব্দ করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের অপরাধ দমনে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

শিহাবুল্লাহ মারুফ, বগুড়া

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin