শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

খালেদা জিয়ার মৃত্যুতে পুণ্ড্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শোক বই উন্মোচন

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৭১ Time View

খালেদা জিয়ার মৃত্যুতে পুণ্ড্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শোক বই উন্মোচন…

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে পুণ্ড্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে শোক বই উন্মোচন করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) পুণ্ড্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোক বই উন্মোচন করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোতাছিম বিল্লাহ জিহাদ এবং সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম। এ সময় সাংগঠনিক সম্পাদক তাসমিয়া ইয়াসমিন তামান্না সহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরেন। তারা বলেন, বাংলাদেশের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী হিসেবে, তিনি দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। জীবনের প্রতিকূল পরিস্থিতি ও রাজনৈতিকপ্রতিবন্ধকতার মধ্যেও তিনি গণতন্ত্র, জনগণের অধিকার ও দেশের স্বার্থ রক্ষায় আপোষহীন ভূমিকা পালন করেছেন।

ছাত্রদল নেতারা বলেন, শোক বইটি শুধুমাত্র একটি স্মারক নয়—এটি আগামী প্রজন্মের কাছে খালেদা জিয়ার সংগ্রামী জীবন, রাজনৈতিক আদর্শ ও দেশের জন্য তার অবদানের কথা পৌঁছে দেওয়ার একটি প্রতীক। তারা তার প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানে পুণ্ড্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতারা শপথ গ্রহণ করেন যে, বেগম খালেদা জিয়ার স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তারা কাজ করে যাবেন এবং তার আদর্শ অনুসরণ করবেন।

আল্লাহর কাছে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শেষে উপস্থিত নেতাকর্মীরা শোক বইতে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin