শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

চাঁদপুরে আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

বাবুল মিয়া
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১১৩ Time View

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান বেপারীসহ দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে এসব নেতাকর্মীরা জেলা বিএনপি কার্যালয়ে নেতাদের ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এ সময় চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, ডি এম শাহজাহান, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার বক্তব্য দেন।

নেতাকর্মীদের উদ্দেশে শাহজালাল মিশন বলেন, “আপনাদের যোগদান দলের জন্য শক্তি হিসেবে কাজ করবে। আপনারা আওয়ামী লীগের কর্মকাণ্ড দেখেছেন। এখন বিএনপির আদর্শ ও নীতিকে ভালোবেসে আমাদের সঙ্গে এসেছেন।

  1. পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি কর্মকাণ্ড দেখে উৎসাহিত হয়েছেন। আমাদের দল কিন্তু হালুয়া রুটি ভাগাভাগির দল নয়। অতীতেও আপনারা আমাদের দেখেছেন এবং ভবিষ্যতেও দেখবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin