নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
‘দেশ গড়ার পরিকল্পনা’ ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষ্যে বগুড়া–৬ (সদর) আসনে শহর মহিলা দলের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র জনাব রেজাউল করিম বাদশা। সভায় তিনি বলেন, “দেশের ক্রান্তিলগ্নে নারীদের ভূমিকা অপরিসীম। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে মহিলা দলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। তিনি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির ভিশন এবং নির্বাচনী কৌশল নিয়ে আলোকপাত করেন।
বগুড়া শহর মহিলা দলের এই সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
সভায় শহর ও জেলার বিভিন্ন পর্যায়ের মহিলা দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে জনমত গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।