শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

দেশ ও মানুষের কল্যাণে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: সাবেক এমপি লালু

বাবুল মিয়া
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৯৯ Time View

দেশ ও মানুষের কল্যাণে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: সাবেক এমপি লাল

গাবতলী (বগুড়া) প্রতিনিধি:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বগুড়ার গাবতলীতে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বাদ আছর কাগইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে কাগইল নায়েব উল্ল্যা আলিম মাদ্রাসা মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, “দেশমাতা বেগম খালেদা জিয়া আমাদের মাঝে যুগযুগ ধরে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তিনি সবসময় দেশ ও মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ ছিলেন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি দীর্ঘকাল জুলুম-নির্যাতন সহ্য করেছেন।”

​হেলালুজ্জামান লালু আরও বলেন, “রাজপথে স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তিনি কখনো আপোষ করেননি। মিথ্যা মামলায় বারবার জেল খাটলেও তিনি ছিলেন আপোষহীন। গণতন্ত্র রক্ষায় তাঁর এই ত্যাগ দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”

বিশেষ অতিথিদের বক্তব্য:

কাগইল ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক আশরাফ হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

  • মোরশেদ মিল্টন: জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া-৭ আসনের সংসদ সদস্য প্রার্থী।
  • জাহিদুল ইসলাম হেলাল: জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক।

উপস্থিত নেতৃবৃন্দ:

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, পৌর বিএনপির সভাপতি কায়দুজ্জোহা টিপু, সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল ও মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

দোয়া ও মোনাজাত:

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ ক্বারী ফারহাদ হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin