শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

ঢাবির কনসার্টে বিনামূল্যে সিগারেট বিতরণ: বিতর্কের তুঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৮২ Time View
শীতার্তদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও স্পিরিট অব জুলাই নামে একটি প্ল্যাটফরমের উদ্যোগে আয়োজিত ‘কুয়াশার গান’ সংগীতানুষ্ঠানে স্মোকিং জোনে বিনা মূল্যে সিগারেট বিতরণ করা হয়েছে। এই ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে সংগীতানুষ্ঠানের আয়োজক ডাকসু ও স্পিরিটস অব জুলাই। শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ।

 

এর আগে গত ১৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে দাতব্য এই সংগীতানুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় ডাকসু ও স্পিরিটস অব জুলাই। ১৭ জানুয়ারি বিকেল থেকে এই সংগীতানুষ্ঠান ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়৷ সংগীতানুষ্ঠান কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হলে মাঠের মধ্যে স্মোকিং জোনে ফ্রি-তে সিগারেট বিতরণ করতে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে এ নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনা করছেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin