শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

সারা দেশে আবৃত্তিতে তৃতীয় বগুড়ার মেয়ে তাহিয়া

বাবুল মিয়া
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৫৪ Time View

শব্দ আর ছন্দের নিপুণ কারুকার্যে দেশসেরা আবৃত্তিকারদের কাতারে নিজের নাম লিখিয়েছেন বগুড়ার মেধাবী কন্যা তাহিয়া ইসলাম। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর চূড়ান্ত প্রতিযোগিতায় বাংলা কবিতা আবৃত্তিতে (খ-গ্রুপ) জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করে অনন্য গৌরব বয়ে এনেছেন তিনি।

উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ১ম স্থান ধিকার করে আজ জাতীয় পর্যায়ে ঢাকার মঞ্চে এই প্রতিযোগিতায় নিজের মেধার স্বাক্ষর রাখেন তাহিয়া। তিনি দুপচাঁচিয়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির শিক্ষার্থী। শিক্ষক মাতা মোছা. নূর এ নাজমী আখতার এবং ব্যবসায়ী বাবা মো. খায়রুল ইসলামের সুযোগ্য সন্তান তাহিয়া তার সাফল্যের এই মুকুটে যুক্ত করলেন আরেকটি উজ্জ্বল পালক।

তাহিয়ার সাফল্যের ডায়েরি অত্যন্ত সমৃদ্ধ। তার ঝুলিতে এখন শোভা পাচ্ছে আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা ও অভিনয়সহ বিভিন্ন ক্ষেত্রে অর্জিত ১০১টি সনদ। এর আগে তিনি জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৩-এ উপস্থাপনায় প্রথম এবং ২০১৯ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় অভিনয়ে বিভাগীয় শ্রেষ্ঠ হয়েছিলেন। এছাড়া, স্কাউটিংয়ের সর্বোচ্চ সম্মান ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ এবং ‘পিএস’ মেডেল তার বহুমুখী প্রতিভার প্রমাণ দেয়।

 জাতীয় পর্যায়ের এই বিশাল প্রাপ্তিতে উচ্ছ্বসিত তাহিয়া। তার মতে, আবৃত্তি কেবল ছন্দের বিন্যাস নয়, বরং আত্মার খোরাক। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তাহিয়া বলেন,

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin