শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

নওগাঁর ছয় আসনে মনোনয়ন চূড়ান্ত ৩২ জনের, প্রত্যাহার ৪ প্রার্থী

বাবুল মিয়া
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৩৩৩ Time View

জেলা প্রতিনিধি,

মোঃ রিজভী আহম্মেদ রিজোয়ান, নওগাঁ।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে নওগাঁর ছয়টি সংসদীয় আসনে চার জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এতে জেলার ছয়টি আসনে মোট ৩২ জন প্রার্থী চূড়ান্ত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের ইসলামী আন্দোলন প্রার্থী দেলোয়ার হোসেন, খেলাফতে মজলিশের প্রার্থী আব্দুর রহমান ও বাংলাদেশ খেলাফত মজলিশের হুমায়ুন কবির চৌধুরী এবং নওগাঁ-৫ (সদর) আসনের এবি পার্টির প্রার্থী কাজী আতিকুর রহমান।

আসন ভিত্তিক চূড়ান্ত ও মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন:

নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের চূড়ান্ত প্রার্থীরা হলেন, মোস্তাফিজুর রহমান (বিএনপি), অধ্যক্ষ মাহবুবুল আলম (জামায়াত), আব্দুল হক শাহ (ইসলামী আন্দোলন), আকবর আলী (জাতীয় পার্টি) ও ডা. ছালেক চৌধুরী (বিএনপির স্বতন্ত্র প্রার্থী)।

নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের প্রার্থীরা হলেন, সামসুজ্জোহা খান (বিএনপি), এনামুল হক (জামায়াত) ও মতিবুল ইসলাম (এবি পার্টি)। এই আসনের মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন, ইসলামী আন্দোলনের প্রার্থী দেলোয়ার হোসেন, খেলাফতে মজলিশ প্রার্থী আব্দুর রহমান ও বাংলাদেশ খেলাফত মজলিশ হুমায়ুন কবির চৌধুরী।

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের চূড়ান্ত প্রার্থীরা হলেন, ফজলে হুদা বাবুল (বিএনপি), মাহফুজুর রহমান (জামায়াত), মাসুদ রানা (জাতীয় পার্টি), কালিপদ সরকার (বাসদ), আব্দুল্লাহ আল মামুন সৈকত (বিএনএফ) ও নাসির বিন আসগর (ইসলামী আন্দোলন), পারভেজ আরেফিন সিদ্দিকী জনি (স্বতন্ত্র) ও সাদ্দাম হোসেন (স্বতন্ত্র)।

নওগাঁ-৪ (মান্দা) আসনের প্রার্থীরা হলেন, ইকরামুল বারী টিপু (বিএনপি), আব্দুর রাকিব (জামায়াত), আলতাফ হোসেন (জাতীয় পার্টি), সোহরাব হোসাইন (ইসলামী আন্দোলন) ও ডা. এস এম ফজলুর রহমান (সিপিবি) এবং আরফানা বেগম (স্বতন্ত্র)।

নওগাঁ-৫ (সদর) আসনের প্রার্থীরা হলেন, জাহিদুল ইসলাম ধলু (বিএনপি), আবু সাদাত মো. সায়েম (জামায়াত), শফিকুল ইসলাম (সিপিবি), আব্দুর রহমান (ইসলামী আন্দোলন), আনোয়ার হোসেন (জাতীয় পার্টি)। এই আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন কাজী আতিকুর রহমান (এবি পার্টি)।

নওগাঁ-৬ (রাণীনগর ও আত্রাই) আসনের প্রার্থীরা হলেন, শেখ রেজাউল ইসলাম রেজু (বিএনপি), আলমগীর কবির (স্বতন্ত্র), খবিরুল ইসলাম (জামায়াত), রফিকুল ইসলাম (ইসলামী আন্দোলন) এবং আতিকুর রহমান রতন মোল্লা (বাংলাদেশ রিপাবলিকান পার্টি)।

‎মোঃ রিজভী আহম্মেদ রিজোয়ান
নওগাঁ
২০.০১.২০২৬
০১৭৫৭৫৮৬৯১২

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin