শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

বীর মুক্তিযোদ্ধার জামায়াতে যোগদান: বোচাগঞ্জে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা

বাবুল মিয়া
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২৩৩ Time View

বীর মুক্তিযোদ্ধার জামায়াতে যোগদান: বোচাগঞ্জে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচন

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিতে যুক্ত হলেন এক বীর মুক্তিযোদ্ধা। তিনি উপজেলার ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দকচাই গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ (গেজেট নম্বর–১১৫১)। তাঁর পিতার নাম গোলাম কাদের।

ইশানিয়া ইউনিয়নের দকচাই গ্রামে আয়োজিত এক উঠান বৈঠকে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন। এ সময় দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত ও ১০ দল সমর্থিত প্রার্থী অধ্যক্ষ একেএম আফজালুল আনাম উপস্থিত ছিলেন।

যোগদানকালে বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ বলেন, এর আগে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন সংগ্রামী মানুষ হিসেবে জীবনের শেষ প্রান্তে এসে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বাকি জীবন সংগঠনের নিয়ম-কানুন মেনে চলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। তাঁর ভাষায়, জামায়াতে ইসলামী মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান করে—এ বিশ্বাস থেকেই এই সিদ্ধান্ত।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহবুব আলম বলেন, এর আগেও একাধিক বীর মুক্তিযোদ্ধা আস্থা রেখে জামায়াতে ইসলীতে যোগ দিয়েছেন। বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদের যুক্ত হওয়াকে সংগঠনের জন্য ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক বলে উল্লেখ করেন তিনি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, একজন বীর মুক্তিযোদ্ধার এই সিদ্ধান্ত স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে এবং আগামী দিনে এর প্রভাব আরও স্পষ্ট হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin