বগুড়ায় যৌথ অভিযানে মা / দ / ক সহ তিনজন আটক
⸻
বগুড়ায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ মা / দ / ক দ্রব্য ও নগদ অর্থসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২।
র্যাব-১২ সিপিএসসি বগুড়া, বগুড়া যুব উন্নয়ন ক্যাম্প এবং বাংলাদেশ সেনাবাহিনীর ৪০ বীর ক্যাম্পের সদস্যদের সমন্বয়ে পরিচালিত অভিযানে সদর উপজেলার বগুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চকসূত্রাপুর সুইপার কলোনি এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।
অভিযানে ১৪ কেজি গাঁ / জা, ৮৮.৫ লিটার দে / শী / য় ম / দ, মাদক বেচাকেনায় ব্যবহৃত দুটি বাটন মোবাইল ফোন, চারটি সিম কার্ড এবং নগদ ১১,৮০০ টাকা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, মা / দ / ক বিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
শিহাবুল্লাহ মারুফ, বগুড়া