নিজস্ব প্রতিবেদক | ঢাকা
আগামীকাল ২৯ জানুয়ারি থেকে তিন দিনব্যাপী উত্তরবঙ্গ সফরের মধ্য দিয়ে বড় ধরনের নির্বাচনী প্রচারণায় নামছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির পক্ষ থেকে চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিস্তারিত সফরসূচি প্রকাশ করা হয়েছে।
তালিকানুযায়ী, সফরের শুরুতেই রাজশাহী থেকে প্রচারণা শুরু হয়ে শেষ হবে ৩১ জানুয়ারি গুলশানে প্রত্যাবর্তনের মাধ্যমে।
সফরের বিস্তারিত কর্মসূচি:
২৯ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার):
- দুপুর ১২:২৫ মি: ঢাকা থেকে বিমানযোগে রাজশাহী অবতরণ।
- দুপুর ১:৩০ মি: হযরত শাহ মখদুম (রহ.) এর মাজার জিয়ারত।
- দুপুর ২:০০ মি: রাজশাহী মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগদান।
- বিকাল ৫:৩০ মি: নওগাঁর কাজীর মোড় এটিএম মাঠে নির্বাচনী জনসভা।
- সন্ধ্যা ৭:৩০ মি: বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনী জনসভা।
- রাত ৮:৩০ মি: বগুড়ার হোটেল নাজ গার্ডেনে রাত্রিযাপন।
৩০ জানুয়ারি ২০২৬ (শুক্রবার):
- বিকাল ৩:৪৫ মি: রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত।
- বিকাল ৪:৩০ মি: রংপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ।
- রাত ৯:০০ মি: পুনরায় বগুড়ার হোটেল নাজ গার্ডেনে রাত্রিযাপন।
৩১ জানুয়ারি ২০২৬ (শনিবার):
- দুপুর ২:০০ মি: সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে নির্বাচনী জনসভা।
- দুপুর ৪:০০ মি: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকায় জনসভা।
- রাত ৮:০০ মি: তিন দিনের সফর শেষে গুলশানস্থ বাসভবনে প্রত্যাবর্তন।