শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

নওগাঁয় তারেক রহমানের কর্মসূচি: মঞ্চ প্রস্তুত, আসছেন নেতাকর্মীরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ২০৯ Time View

নওগাঁয় তারেক রহমানের কর্মসূচি: মঞ্চ প্রস্তুত, আসছেন নেতাকর্মীরা

মোঃ রিজভী আহম্মেদ রিজোয়ান, নওগাঁ।। দীর্ঘ দুই দশক পর নওগাঁয় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এতে উজ্জীবিত বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ইতোমধ্যে তারেক রহমানকে বরণের জন্য শহরের এটিম মাঠে সম্পন্ন করা হয়েছে সব প্রস্তুতি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এটিম মাঠে বিকেল সাড়ে ৫টায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। এটিম মাঠে তৈরি করা হয়েছে ৪০ ফুট দৈর্ঘ্য ও ৩২ ফুট প্রস্থের মঞ্চ। এদিকে, বিএনপি চেয়ারম্যান ও তার সফর সঙ্গীদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও সবরকম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমানের উপস্থিতি ঘিরে জেলাজুড়ে বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ বিরাজ করছে। সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও পাশ্ববর্তী জেলাগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ এলাকায় আসতে শুরু করেছে নেতাকর্মীরা। ধীরে ধীরে এটিম মাঠ নেতাকর্মীদের উচ্ছ্বাস আর স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠছে। সময়ের সঙ্গে বাড়ছে উপস্থিতিও।

দলীয় সূত্র জানায়, দুপুর ২টায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে জনসভা শেষে বিকেল সাড়ে ৫টায় নওগাঁর জনসভায় অংশ নেবেন তারেক রহমান। নওগাঁয় জনসভা শেষে নিজ পৈত্রিক ভিটা ও নির্বাচনি এলাকা বগুড়ায় যাবেন তারেক রহমান। নওগাঁর জনসভায় দুই লাখের বেশি মানুষের জনসমাগমের কথা জানান স্থানীয় বিএনপি নেতারা।

নওগাঁ-৫ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী জাহিদুল ইসলাম ধলু বলেন, দীর্ঘদিন পর তারেক রহমানের আগমনে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। এই জনসভায় নওগাঁর ছয়টি আসন ও জয়পুরহাটের দুটি আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করে দিবেন। যা রাজনৈতিক অঙ্গনে ও নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই জনসভাকে কেন্দ্র করে পুরো জেলা আনন্দ উল্লাসে ভাসছে। নেতাকর্মীরা অত্যন্ত উজ্জীবিত ও আনন্দিত। জনসভা থেকে দলের নির্বাচনী অঙ্গীকার ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনার পাশাপাশি নওগাঁর উন্নয়নে কথা নওগাঁবাসীর সামনে তুলে ধরবেন।

‎মোঃ রিজভী আহম্মেদ রিজোয়ান
নওগাঁ
২৯.০১.২০২৬
০১৭৫৭৫৮৬৯১২

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin