শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

ষড়যন্ত্রকারী একটা পালাইছে, আরেকটা ষড়যন্ত্র করছে- তারেক রহমান

বাবুল মিয়া
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৯০ Time View

ষড়যন্ত্রকারী একটা পালাইছে, আরেকটা ষড়যন্ত্র করছে- তারেক রহমা

জেলা প্রতিনিধি,
মোঃ রিজভী আহম্মেদ রিজোয়ান, নওগাঁ।। নির্বাচন নিয়ে একটি পক্ষ ষড়যন্ত্র করছে, তারা গত ১৫ বছর দেশ ছেড়ে পালানো আরেকটি পক্ষের সঙ্গে তলে তলে এক ছিল বলে অভিযোগ তুলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নওগাঁয় এক জনসভায় তিনি এ অভিযোগ করেন।

তারেক রহমান বলেন, ভোট চুরি করা একটি পক্ষ ইতোমধ্যে দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু আবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে আরও একটি পক্ষ।

এই দুই পক্ষ তলে তলে একসঙ্গে ছিল গত ১৫ বছর। এই ১৫ বছরে তারা কোনো আন্দোলন-সংগ্রামে ছিল না, ভেতরে ভেতরে এরা দুই পক্ষই একসঙ্গে ছিল। তারা নির্বাচনে চক্রান্তের সুযোগ খুঁজছে এখন। একটাতো পালাইছে, আরেকটা ষড়যন্ত্র করছে।

ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক করে তিনি আরও বলেন, ২০০৮ সালের মতো ষড়যন্ত্র চলছে। ভোটকেন্দ্রে লাইন আছে, কিন্তু লাইন আর নড়ে চড়ে না। কিন্তু দেখা গেছে ভেতরে সিল মারা শুরু হয়ে গেছে। এটা করতে দেয়া যাবে না। এদের বিষয়ে সতর্ক থাকতে হবে। ভোর থেকে কেন্দ্রে থাকতে হবে। ভোটশেষে কেন্দ্র পাহারা দিতে হবে, কেউ যেনো বাক্স ভরাট করতে না পারে।

এ সময় নওগাঁর উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় নওগাঁয়। কৃষকদের সহযোগিতায় কৃষি কার্ড দেয়া হবে। ওই কার্ডের মাধ্যমে কৃষি ঋণ পেতে সুবিধা হবে কৃষকদের। এছাড়া ধানের পাশাপাশি প্রচুর আমও হয় এ এলাকায়। কিন্তু পর্যাপ্ত হিমাগার নেই, সে ব্যবস্থা করা হবে। আম ও ফসল রাজধানীতে পরিবহনের জন্য রেল লাইন স্থাপন করা হবে। যে সুবিধায় শুধু ফসল নয়, মানুষও দ্রুত সবখানে যাতায়াত করতে পারে।

গণতন্ত্রের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, যারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের বিপক্ষে আন্দোলন করতে গিয়ে অজস্র মানুষ প্রাণ হারিয়েছেন। হতাহত হয়েছেন, পঙ্গু হয়েছেন। তারা ভোটাধিকারের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের ত্যাগ যেন বৃথা না যায়। তাই ১২ ফেব্রুয়ারি সবাইকে গণতন্ত্রের পক্ষে ভোট দিতে হবে।

‎মোঃ রিজভী আহম্মেদ রিজোয়ান
নওগাঁ
২৯.০১.২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin