নিজস্ব প্রতিবেদক | ৩১ জানুয়ারি, ২০২৬
বগুড়া: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) নির্বাচনী এলাকায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে দিনব্যাপী গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জনাব তৌহিদুল ইসলাম টিটু।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে গাবতলী ও শাজাহানপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী জনাব মোরশেদ মিলটন-এর সমর্থনে তিনি এই ব্যাপক প্রচারণা চালান।
গণসংযোগকালে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয় ভোটাররা তাদের প্রিয় প্রার্থী মোরশেদ মিলটন এবং কেন্দ্রীয় নেতা তৌহিদুল ইসলাম টিটুকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
“গাবতলী-শাজাহানপুর বিএনপির দুর্গ। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করে আমরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করব ইনশাআল্লাহ।”
— জনাব তৌহিদুল ইসলাম টিটু
প্রচারণা শেষে তিনি এলাকার মুরুব্বিদের সাথে কুশল বিনিময় করেন এবং দোয়া ও আশীর্বাদ কামনা করেন। এসময় স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী তার সাথে উপস্থিত ছিলেন।