বগুড়ার প্রিয় সন্তান তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন…সাবেক এমপি লাল
বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধানের শীষ মার্কায় ভোট দিন। তিনি আরো বলেন, ধর্মের কথা বলে একটি গোষ্ঠী ভোটারদের কে বিভ্রান্ত করার চেষ্টা করছে। প্রিয় ভোটারবৃন্দ আপনাদের জানতে হবে, আমাদের এ মাটির প্রিয় সন্তান জনাব তারেক রহমান, তার পিতা ছিলেন একজন সাবেক রাষ্ট্রপতি, মাতা ছিলেন সফল তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। এজন্য এই পবিত্র মাটি থেকে জনাব তারেক রহমানকে ধানের শীষ মার্কায় বিপুল সংখ্যক ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করতে হবে ইনশাআল্লাহ। আশাকরছি আগামীদিনে তিনি এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হবেন।
২রা ফেব্রুয়ারি-২৬ সোমবার বিএনপি চেয়ারম্যান ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব তারেক রহমানের পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ড শেখপাড়া মন্ডলপাড়া ভাটকান্দি গ্রামে গনসংযোগ শেষে দক্ষিণ শেখপাড়া পশ্চিমপাড়া ভাটকান্দি গ্রামে নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
২১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল কুদ্দুস চাঁন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, ২১নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি নুরুল ইসলাম কালু, বাবলু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ওহেদুল সরকার, সোহানুল করিম, মহিলাদল নেত্রী রঞ্জনা আক্তার, আমেনা বেগম, বিএনপি নেতা ইসরাইল হোসেন, ফজলুল হক, রওশন আলম, আমিনুল ইসলাম, আব্দুস সালাম, সাইফুল ইসলাম, আব্দুল হাকিম, স্থানীয় ভোট কেন্দ্র কমিটির সহ-সভাপতি সাইফুল ইসলাম, ২১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনি, সহ-সভাপতি ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক ফেরদৌস হোসেন, যুবদল নেতা শাহাদত হোসেন রাজু, মোহতাছিন বিল্লা মুন, মিল্টন হোসাইন, আবু হানিফ, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল মমিন, শ্রমিকদল নেতা আজাদুল ইসলাম আজাদ, ছাত্রদল নেতা সিয়াম আহম্মেদ সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ প্রমূখ।