র্যাব-১২-এর অভিযানে বগুড়ায় শীর্ষ চাঁদা বা জির অভিযোগে একজন গ্রে / ফ / তা / র
বগুড়ায় চাঁদা আদায়ের অভিযোগে আলোচিত এক ব্যক্তিকে গ্রে / ফ / তা / র করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। অভিযানে গ্রে / ফ / তা / র হওয়া ব্যক্তি বগুড়া সদর এলাকার বাসিন্দা রতন।
র্যাব জানায়, বগুড়া সদর থানাধীন ঠনঠানিয়া কোচ টার্মিনাল এলাকায় একটি ট্রাভেল কাউন্টারে চাঁদার টাকা দাবি করা হয়। টাকা দিতে দেরি করায় সেখানে কর্মরত একজনকে মারধর করে জ / খ / ম করার অভিযোগ ওঠে। এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়।
মামলার পর র্যাব-১২ সিপিএসসি বগুড়া গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোপন তথ্যের ভিত্তিতে বগুড়া সদর থানাধীন মালতিনগর এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি রতনকে গ্রে / ফ / তা / র করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ও একটি সিম উদ্ধার করা হয়।
গ্রে / ফ / তা / রকৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
শিহাবুল্লাহ মারুফ, বগুড়া