বগুড়ায় র্যাব-১২’র পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৪
বগুড়ায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ এর দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ নে/শা/জাতীয় দ্রব্য উদ্ধার এবং চারজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ২০০ বোতল ইস্কাফ, ৫০ বোতল এমকেডিল ও ৪৯ বোতল ফেয়ারডিল।
র্যাব-১২ জানায়, আদমদিঘী থানাধীন সান্তাহার তিওরপাড়া এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১০০ বোতল ইস্কাফসহ দুইজনকে আটক করা হয়। এসময় একটি বাটন মোবাইল ও একটি সিম জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
এদিকে, পৃথক আরেক অভিযানে শাজাহানপুর থানার নয়মাইল এলাকায় মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আরও দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০০ বোতল ইস্কাফ, ৫০ বোতল এমকেডিল ও ৪৯ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়েছে। এছাড়া দুটি বাটন মোবাইল, দুটি সিম ও নগদ অর্থ জব্দ করা হয়।
র্যাব-১২ জানিয়েছে, নে/শা/বিরোধী এ ধরনের অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর এমন ধারাবাহিক তৎপরতায় এলাকায় স্বস্তি ফিরবে বলে আশা করছেন সচেতন মহল।
শিহাবুল্লাহ মারুফ, বগুড়া