শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

বগুড়ায় ২৫০ সিসি নতুন সুজুকি জিক্সার দুই রংয়ের বাইক উন্মোচন করলেন বাইক কর্ণার

বাবুল মিয়া
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৭ Time View

বগুড়ায় ২৫০ সিসি নতুন সুজুকি জিক্সার দুই রংয়ের বাইক উন্মোচন করলেন বাইক কর্ণার

স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশে সুজুকি মোটরসাইকেলের পরিবেশক র‍্যানকন মটরবাইকস লিমিটেড
আজ ১৮ ফেব্রুয়ারি বগুড়ায় সুজুকি জিক্সার ২৫০ সিসি বাইকের বহুল প্রতীক্ষিত দুইটি নতুন কালার Nardo Gray এবং Nitro Neon আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। বগুড়া শহরের বাইক কর্নার শোরুমে আয়োজিত বগুড়ায় ২৫০ সিসি নতুন সুজুকি জিক্সার দুই রংয়ের এই বাইক উন্মোচন করলেন বাইক কর্ণার নামক সুজুকি মটর সাইকেল এর ডিলার মোঃ নাহিদ হাসান। এই অনুষ্ঠানে কাস্টমারদের রুচি ও বাজারের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন রঙের বাইক দুটি প্রদর্শন করা হয়।
এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন র‍্যানকন মটরবাইকস লিমিটেড কোম্পানির সম্মানিত এরিয়া ম্যানেজার কাওসার আহম্মেদ এবং টিএম আহসান হাবিব। এছাড়াও উপস্থিত ছিলেন বাইক কর্ণারের সন্মানিত ম্যানেজিং ডিরেক্টর নাহিদ হাসান, প্রোপাইটরঃ নজরুল ইসলাম, শহর যুবদলের সদস্য সুজিত জয়সোয়াল, বন্ধু সার্কেল মোঃ রুবেল,মোঃ নাসির উদ্দিন সহ সুজুকি মটরবাইকের সন্মানিত কাস্টমারবৃন্দ।

অনুষ্ঠানে র‍্যানকন মটরবাইক’স লিমিটেড কোম্পানির এরিয়া ম্যানেজার কাওসার আহম্মেদ বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে সুজুকি মোটরসাইকেলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। গ্রাহকদের পছন্দ, স্টাইল সেন্স এবং আধুনিক ট্রেন্ডকে বিবেচনায় নিয়েই এই নতুন কালার সংযোজন করা হয়েছে। এতে করে ক্রেতারা পারফরম্যান্সের পাশাপাশি আরও আকর্ষণীয় লুকের বাইক বেছে নেওয়ার সুযোগ পাবেন।

বাইক কর্নারের ম্যানেজিং ডিরেক্টর নাহিদ ইসলাম বলেন, বগুড়ার ক্রেতারা সুজুকি ব্র্যান্ডের প্রতি দীর্ঘদিন ধরেই আস্থা রাখছেন। নতুন এই কালারগুলো আমাদের শোরুমে কাস্টমারদের আগ্রহ আরও বাড়াবে বলে আমরা আশাবাদী। দেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে সুজুকির নতুন মডেল ও কালার বাজারে আনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে বাংলাদেশে সুজুকি মোটরসাইকেলের অবস্থান আরও শক্তিশালী হবে বলে তারা আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, বাইক কর্নার সবসময়ই গ্রাহকদের মানসম্মত সেবা ও সর্বশেষ আপডেটেড মডেল সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ সুজুকি মোটরসাইকেল নির্ভরযোগ্য ইঞ্জিন, উন্নত প্রযুক্তি ও জ্বালানি সাশ্রয়ের জন্য দেশে জনপ্রিয়। নতুন রঙ সংযোজনের মাধ্যমে বাইকগুলোকে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে, যাতে গ্রাহকরা পারফরম্যান্সের পাশাপাশি স্টাইলেও সন্তুষ্ট হন।

উন্মোচন অনুষ্ঠানে আগত ক্রেতারা নতুন রঙের বাইক ঘুরে দেখেন এবং তাৎক্ষণিক বুকিংও দেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বগুড়ার মোটরসাইকেল বাজারে সুজুকির অবস্থান আরও শক্তিশালী করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin