নিজস্ব প্রতিবেদক, গাবতলী (বগুড়া):
বগুড়ার গাবতলী সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশরাফুল হুদা টফি-এর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসায় ছুটে গিয়েছেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও গাবতলীর কৃতি সন্তান এম আর হাসান পলাশ।
উল্লেখ্য, যুবদল নেতা আশরাফুল হুদা টফি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন ধরে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। আজ ২৫ ফেব্রুয়ারী ২০২৬ (বুধবার) তার খোঁজ নিতে গেলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বেশ কিছুক্ষণ টফির পাশে অবস্থান করেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। এসময় তিনি টফির দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
এছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে নেতৃবৃন্দ আশরাফুল হুদা টফির দ্রুত আরোগ্যের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন