বগুড়ায় ২৪তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের আলোচনা ও ইফতার মাহফিল
বগুড়ায় ২৪তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরাম, জেলা ইউনিটের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শহরের হোটেল লা ভিস্তায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের জেলা সভাপতি ও সরকারি আজিজুল হক কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক এবং সরকারি শাহ সুলতান কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সেলিমুজ্জামান।
অনুষ্ঠানে বগুড়া জেলার বিভিন্ন সরকারি কলেজে কর্মরত ২৪তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত উন্নয়ন এবং সহকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
পরে দোয়া ও ইফতার মাহফিলে অংশ নেন উপস্থিত শিক্ষকরা।
শিহাবুল্লাহ মারুফ, বগুড়া।