গাবতলী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে কৃষি বিপ্লব ও জলাবদ্ধতা নিরসনে নতুন দিগন্ত উন্মোচিত হলো। মঙ্গলবার দুপুরে উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় ১২১০ মিটার দৈর্ঘ্যরে এক বিশাল খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতা মোরশেদ মিল্টন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে ২০২৫-২৬ অর্থবছরের এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২১ লক্ষ টাকা।
উদ্বোধন শেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন মোরশেদ মিল্টন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে মোরশেদ মিল্টন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে এদেশের কৃষিতে যে বিপ্লব এনেছিলেন, তা দীর্ঘ সময় থমকে ছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে আমরা পুনরায় সেই মহৎ উদ্যোগ হাতে নিয়েছি। গাবতলীর বাহাদুরপুর খালের এই পুনঃখনন সম্পন্ন হলে হাজার হাজার একর ফসলি জমিতে সেচ সুবিধা মিলবে এবং প্রান্তিক মৎস্যজীবীরা জীবিকা নির্বাহের সুযোগ পাবেন।”
তিনি আরও বলেন, “বিএনপি সবসময় উৎপাদন ও উন্নয়নের রাজনীতি করে। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে আমরা সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকব।”
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন: