বগুড়া প্রতিনিধি: বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ রেজাউল করিম বাদশা।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পবিত্র রমজান আমাদের ত্যাগের শিক্ষা দেয় এবং সেই আদর্শকে ধারণ করেই আমাদের আগামীর পথ চলতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন:
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য মোঃ ফেরদৌস আলম পিলু। দোয়া ও ইফতার মাহফিলে ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ, জাতি ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।