শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

গাবতলীতে আস্থার আয়োজনে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

বাবুল মিয়া
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১১৭ Time View

গাবতলীতে আস্থার আয়োজনে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার গাবতলীতে আস্থা কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড-এর উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

​মঙ্গলবার (১৭ মার্চ, ২০২৬) বিকেলে সমিতির নিজস্ব ট্রেনিং সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন বগুড়া-৭ আসনের মাননীয় সংসদ সদস্য মোরশেদ মিলটন।

​বিতরণপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন এবং আস্থার পরিচালক তরিকুল ইসলাম সোহাগ।

​আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। এছাড়াও অনুষ্ঠানে সমিতির কো-অর্ডিনেটর সফল ইসলাম, শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন, মহব্বত আলী, প্যানেল চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজারসহ সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোরশেদ মিলটন বলেন, “অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আস্থার এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin