নিজস্ব প্রতিবেদক, গাবতলী:
বগুড়ার গাবতলীতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল পড়ুয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (২২ মার্চ) উপজেলা পরিষদ হলরুমে ‘ইউনিভার্সিটি এন্ড মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, গাবতলী উপজেলা’-র উদ্যোগে এই সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী-শাজাহানপুর আসনের মাননীয় সংসদ সদস্য মোর্শেদ মিল্টন। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং তাদের মেধার স্বীকৃতি জানিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মেধাবী শিক্ষার্থীরাই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর। উপজেলা পর্যায়ের শিক্ষার্থীদের এই সাফল্য অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।