নিজস্ব প্রতিবেদক, বগুড়া | সোমবার, ২৩ মার্চ ২০২৬
আসন্ন জাতীয় সংসদ উপ-নির্বাচনে বগুড়া সদর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব রেজাউল করিম বাদশা-র পক্ষে বিশাল নির্বাচনী প্রচারণা ও মিছিল করেছে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি। সোমবার (২৩ মার্চ) বিকেলে বগুড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এই প্রচারণা চালানো হয়।
বগুড়া শহর বিএনপির ৯ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত এই মিছিলে কয়েকশ নেতাকর্মী ও সাধারণ সমর্থক অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পথসভা ও লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ ভোটারদের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করা হয়।
প্রচারণা চলাকালীন বক্তারা বলেন:
”আগামী ৯ই এপ্রিল বগুড়াবাসীর সামনে সুযোগ এসেছে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে শরিক হওয়ার। দেশনায়ক ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সালাম পৌঁছে দিতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রেজাউল করিম বাদশা ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।”