গাবতলী (বগুড়া):
পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে ভাগাভাগি করে নিতে বগুড়ার গাবতলী উপজেলার কাগইল করুণা কান্ত উচ্চ বিদ্যালয়ের ২০০৬ সালের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত ‘আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জমজমাট এই প্রতিযোগিতায় ২০০৮ ব্যাচ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য, গাবতলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং কাগইল ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক আশরাফ হোসেন। তিনি তার বক্তব্যে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রিপন কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ শাহীন আক্তার এবং গাবতলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন।
টুর্নামেন্টের চূড়ান্ত লড়াইয়ে ২০০৮ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, ২০২২ সালের প্রাক্তন শিক্ষার্থীরা রানার-আপ ট্রফি অর্জন করে। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: