নিজস্ব প্রতিবেদক, সোনাতলা: বগুড়ার সোনাতলা থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে মোঃ রাসেল (৩০) উপজেলার সুজাইতপুর (দক্ষিণপাড়া) গ্রামের মোঃ শাহ আলম বেপারীর ছেলে। তার বিরুদ্ধে আদালতে তিনটি মামলার ওয়ারেন্ট ছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সুজাইতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
অপরদিকে, উপজেলার পদ্মপাড়া এলাকা থেকে মোঃ খোকন মিয়া (২১) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই গ্রামের মোঃ আমিরুল ইসলামের ছেলে এবং একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।