বগুড়ার সদর উপজেলার ফাঁপোড় এলাকায় আলোচিত আরিফুল ইসলাম মুন্না মৃ / ত্যু ঘটনায় প্রধান পলাতক আসামি মোঃ সাইউম (৩৬) কে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১২ বগুড়ার ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি এবং র্যাব-১, উত্তরা, ঢাকার যৌথ অভিযানে ঢাকার তুরাগ থানার কামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, পূর্ব বিরোধের জেরে ভুক্তভোগীর ওপর ধারালো অস্ত্র দিয়ে আ / ক্র / মণ করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে তিনি মা / রা যান।
এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামিদের গ্রেফতারে অভিযান জোরদার করা হয় এবং ২৪ ঘন্টার মধ্যেই প্রধান আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।
র্যাব জানিয়েছে, অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শিহাবুল্লাহ মারুফ, বগুড়া