সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
লাহিড়ীপাড়া ইউপি কার্যালয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ভিক্ষুক মায়েদের মুষ্টিচালের উদ্যোগ থেকে দেশসেরা উন্নয়ন সংস্থা—বগুড়ার গর্ব প্রফেসর ড. হোসনে আরা বেগম বগুড়ায় মাটিডালী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বগুড়ায় সাবগ্রাম ইউনিয়ন বিএনপির ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মানবিকতার স্বীকৃতিতে সংবর্ধিত আতিকুল ইসলাম বিপ্লব, ফুলেল শুভেচ্ছায় বগুড়া জেলা ছাত্রদল সমবায় ব্যাংক লিঃ বগুড়ার চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা খান রুবেল দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা, দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে মন্দির কমিটির সংবর্ধনা মানবসেবার স্বীকৃতি: দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে ইছামতি সামাজিক সেবা সংস্থার সংবর্ধনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৬-এ দেশসেরা আতিকুল ইসলাম বিপ্লবকে ফুলেল সংবর্ধনা পরিবারের গর্ব আতিকুল ইসলাম বিপ্লব, অর্জন করলেন ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’

মেধা হার মানবে না অভাবের কাছে—গাবতলীর কৃতি সন্তানদের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন এম আর হাসান পলাশ

বাবুল মিয়া
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৫১ Time View

মেধাবীদের স্বপ্ন পূরণে পাশে ছাত্রনেতা পলাশ: গাবতলীবাসীর জন্য বিশেষ ঘোষণা

​নিজস্ব প্রতিবেদক, গাবতলী অদম্য মেধা থাকা সত্ত্বেও শুধু অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন থমকে যাবে না—এই প্রত্যয় নিয়ে এগিয়ে এসেছেন গাবতলীর কৃতি সন্তান ও বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, জননন্দিত ছাত্রনেতা এম আর হাসান পলাশ।

​বগুড়ার গাবতলী উপজেলার যেসব মেধাবী শিক্ষার্থী সরকারি বিশ্ববিদ্যালয় বা সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন, কিন্তু চরম আর্থিক সংকটের কারণে ভর্তি হতে পারছেন না, তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।

​ঘোষণায় যা বলা হয়েছে: গাবতলী উপজেলার যেকোনো প্রান্তের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী, যারা এই শিক্ষাবর্ষে সরকারি বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজে চান্স পেয়েছেন কিন্তু ভর্তির ফি জোগাড় করতে পারছেন না, তাদের ভর্তির যাবতীয় খরচের দায়িত্ব নেবেন ছাত্রনেতা এম আর হাসান পলাশ।

​এ বিষয়ে ছাত্রনেতা পলাশ বলেন, “মেধা কখনো অভাবের কাছে হার মানতে পারে না। গাবতলীর কোনো ছোট ভাই বা বোনের উচ্চশিক্ষার পথ যেন টাকার অভাবে বন্ধ না হয়, সেজন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা চাই আমাদের এলাকার প্রতিটি মেধাবী শিক্ষার্থী দেশের সম্পদ হয়ে গড়ে উঠুক।”

​যোগাযোগের আহ্বান: আপনার আশেপাশে এমন কোনো প্রকৃত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী থাকলে অবিলম্বে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin