শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

খালেদা জিয়া, প্রধানমন্ত্রীর ব্যনার টাঙিয়ে অশ্লীল নৃত্য হলে ব্যবস্থা: এমপি মোশারফ

বাবুল মিয়া
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৩৫০ Time View

খালেদা জিয়া, প্রধানমন্ত্রীর ব্যনার টাঙিয়ে অশ্লীল নৃত্য হলে ব্যবস্থা: এমপি মোশারফ

স্টাফ রিপোর্টারঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিংবা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি টাঙিয়ে অশ্লীল নৃত্য পরিচালনা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি।

ফেসবুক পোস্টে এমপি মোশারফ জানান, ‘গতকাল গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় একটি অশ্লীল নৃত্য চোখে পড়লো।
অনেকেই বৈশাখি মেলা, স্কুলের বিদায় অনুষ্ঠান, জামাই মেলা, শ্রমিক দিবস এবং বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানে আমার দলীয় প্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী এবং আমার ছবিসহ পোস্টার ছাপিয়ে ব্যনারে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করছেন। অনুমতি নিয়ে ভালো অনুষ্ঠান করার গণতান্ত্রিক অধিকার আপনাদের আছে।’

তিনি জানান, ‘তবে অশ্লীলতা সৃষ্টি করা যাবে না। এমনিতেই সমাজ মাদকের মরণ নেশায় আটকে যাচ্ছে, বিপথগামী তরুণ সমাজ, তারপরে আপনাদের এই অশ্লীলতা সমাজকে হুমকির মুখে ফেলছে। বিভিন্ন জায়গায় দেখছি মঞ্চে অশ্লীল নৃত্য প্রদর্শন করছেন, পেছনে আমাদের ছবিগুলো রেখেই।’

 

এমপি মোশারফ জানান, ‘আপনার ছোট্ট একটি ব্যক্তিগত স্বার্থের কারণে দলকে ছোট করার চেষ্টা করলেই অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি এসব থেকে দূরে থাকুন। আপনার নিজের স্বার্থে দল ও ব্যক্তিকে বিতর্কিত করলে কোন রকম ছাড় দেওয়া হবে না।’

ফেসবুক পোস্টে তিনি আরও জানান, ‘প্রশাসনের সর্বস্তরের সদস্যদের বলে রাখছি, এরকম কোন অশ্লীল অনুষ্ঠান দেখলেই ব্যবস্থা গ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin