শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

বিএনপি সবসময় শ্রমিকবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

বাবুল মিয়া
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৯০ Time View

বিএনপি সবসময় শ্রমিকবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

‘বগুড়ার শিবগঞ্জে শ্রমিকদের র‍্যালিতে অংশ নিলেন প্রতিমন্ত্রী’

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে শ্রমিকদের সঙ্গে র‍্যালিতে অংশ নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

শুক্রবার (০১ মে ২০২৬) সকাল ১১ টায় শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

আলোচনা সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, বিএনপি সবসময় শ্রমিকবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় যে ভিত্তি তৈরি করেছিলেন, আজ তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়নে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করেছে। শ্রমিকের অধিকার রক্ষা এবং তাদের মর্যাদা প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। কোনো ধরনের শোষণ-বঞ্চনা বরদাস্ত করা হবে না।

এ সময় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin