শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

বগুড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের নতুন পরিচালনা কমিটি গঠন: সভাপতি প্যানেলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বাবুল মিয়া
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৯৮ Time View

স্টাফ রিপোর্টার /: বগুড়ার দত্তবাড়ীস্থ ঐতিহ্যবাহী ‘শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল’ এর নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গত ২১ মে ২০২৬ খ্রি. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ (বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা) থেকে জারীকৃত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়।
​স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম, এমপি-এর প্রস্তাব মোতাবেক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর অনুমোদনক্রমে ১৩ সদস্য বিশিষ্ট এই শক্তিশালী ও উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
​নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম, এমপি। এছাড়া হাসপাতালটির পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল।
​কমিটির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ হলেন:
​উপদেষ্টা: ডা: মওদুদ হোসেন আলমগীর পাভেল।
​উপদেষ্টা: জনাব রেজাউল করিম বাদশা (মাননীয় সংসদ সদস্য, বগুড়া সদর-৬)।
​সদস্য: জনাব মোঃ মোশাররফ হোসেন (মাননীয় সংসদ সদস্য, বগুড়া-৪)।
​সদস্য: প্রশাসক/মেয়র, বগুড়া সিটি কর্পোরেশন।
​সদস্য: জনাব মোঃ আতিকুর রহমান রুমন (মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব)।
​সদস্য: এ্যাড. মেহেদুল ইসলাম (মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২)।
​সদস্য: এইচ, এস মাফতুন আহমেদ খান রুবেল।
​সদস্য: প্রতিনিধি, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
​সদস্য: অধ্যাপক ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী (টিএমএসএস মেডিকেল কলেজ)।
​সদস্য: অধ্যাপক ডাঃ আজফারুল হাবিব রোজ (টিএমএসএস মেডিকেল কলেজ)।
​সদস্য: ডাঃ মোঃ ইউনুস আলী (টিএমএসএস মেডিকেল কলেজ)।
​স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব ডা. মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এই আদেশে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগ হতে অনুদান প্রাপ্ত এই প্রতিষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের একজন মনোনীত প্রতিনিধি সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নতুন কমিটির মেয়াদ ও কার্যকাল বলবৎ থাকবে।
​বগুড়াবাসীর চিকিৎসা সেবা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এই নতুন ও দক্ষ কমিটি এক অনন্য ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সুধী সমাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin