বগুড়া প্রতিনিধি:
বগুড়া জেলা পুলিশ লাইন্সের বেতার বিভাগে কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত আরিফুল ইসলাম (বিপি-৮৮০৭১২৭৪৮৫) নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘড়িয়া এলাকার আশরাফ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া পুলিশ লাইন্সে কর্মরত থাকা অবস্থায় তিনি আত্মহত্যা করেন। তবে কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি খতিয়ে দেখছেন।
পুলিশ প্রশাসন জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এবং প্রাথমিক তদন্তের পর আত্মহত্যার প্রকৃত কারণ জানা সম্ভব হবে। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।