শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

​গাবতলীতে ঝড়ে নিহত আমেনা বেগমের মৃত্যুতে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির গভীর শোক

বাবুল মিয়া
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৯৫ Time View

​গাবতলীতে ঝড়ে নিহত আমেনা বেগমের মৃত্যুতে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির গভীর শোক
গাবতলী প্রতিনিধি (বগুড়া)
বগুড়ার গাবতলী উপজেলার জয়ভোগা দীঘাপাড়া গ্রামে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে আমেনা বেগমের (৪২) আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বগুড়া-জয়পুরহাট (সংরক্ষিত নারী আসন) এর মাননীয় সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি।
​এক শোকবার্তায় সংসদ সদস্য বলেন, “জয়ভোগা দীঘাপাড়া গ্রামের বাসিন্দা আমেনা বেগমের এই অকাল ও আকস্মিক মৃত্যুর সংবাদ অত্যন্ত বেদনাদায়ক। ঝড়ের কবলে পড়ে এভাবে একটি প্রাণের ঝরে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরম করুণাময় আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন শোক সহ্য করার ধৈর্য দান করেন।”
​তিনি আরও জানান, স্থানীয় প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ও শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় খোঁজখবর রাখা হচ্ছে।
​উল্লেখ্য, গত সোমবার সকালে গাবতলী উপজেলায় তীব্র কালবৈশাখী ঝড় শুরু হলে বাড়ির পাশে আম কুড়াতে গিয়ে গাছ চাপা পড়ে ঘটনাস্থলেই আমেনা বেগম মৃত্যুবরণ করেন। তাঁর এই মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin