শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

তৃণমূলের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নে তথ্য চাইলেন এমপি মোশারফ হোসেন

বাবুল মিয়া
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১০৩ Time View

তৃণমূলের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নে তথ্য চাইলেন এমপি মোশারফ হোসেন

স্টাফ রিপোর্টারঃ
নির্বাচনী এলাকায় দেওয়া সকল প্রতিশ্রুতি ও বরাদ্দ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছেন বগুড়া জেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪(কাহালু-নন্দীগ্রাম) আসনের  সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন। নিজের দেওয়া প্রতিশ্রুতির কোনো তথ্য বাদ পড়ে যাওয়ার শঙ্কা এড়াতে তিনি এই উদ্যোগ নিয়েছেন। আজ ০৪/০৬/২৬ (বৃহস্পতিবার) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এই আহ্বান জানান।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এলাকাভিত্তিক বিভিন্ন সময়ে আমার জানা-অজানা বা প্রতিনিধির মাধ্যমে যেসকল প্রতিশ্রুতি ও বরাদ্দ দেওয়ার ওয়াদা করা হয়েছিল, সেগুলোর সঠিক তথ্য প্রয়োজন। তথ্যের অভাবে যেন কোনো এলাকার উন্নয়ন কাজ আটকে না থাকে, সেজন্য তিনি সবাইকে দ্রুত তথ্য দেওয়ার অনুরোধ করেছেন।
তথ্য পাঠানোর নিয়মাবলী ও মাধ্যম
প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের নাম, প্রতিষ্ঠান বা স্থানের বিস্তারিত ঠিকানা এবং যোগাযোগের ফোন নম্বরসহ তথ্য পাঠাতে বলা হয়েছে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ (WhatsApp) নম্বরে। বার্তায় তিনি স্পষ্ট করে বলেন, “আস্তে আস্তে সবাই পাবেন, কিন্তু যেগুলো ওয়াদা করা আছে সেগুলো আগে দেওয়ার জন্য দ্রুত চেষ্টা করছি।” ইতিমধ্যে অনেকগুলো প্রতিশ্রুতি নোট করে রাখা হয়েছে এবং সে অনুযায়ী কাজ চলছে। তবে মানুষের ভুলে যাওয়ার স্বাভাবিক প্রবণতার কারণে কোনো প্রতিশ্রুতি যেন মিসিং (বাদ) না হয়ে যায়, সেজন্যই এই আগাম সতর্কতা। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনাদের সহযোগিতার ভিত্তিতেই প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে। আপনার একটু সহযোগিতায় আমার ওয়াদাও পূরণ হবে এবং এলাকার কাজও দ্রুত সম্পন্ন হবে। আসুন, সবাই মিলে এলাকার উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেই।
নেতাকর্মী ও এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সঠিক তথ্য দিয়ে উন্নয়ন কাজ ত্বরান্বিত করতে উন্মুখ হয়ে আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin