সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
লাহিড়ীপাড়া ইউপি কার্যালয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ভিক্ষুক মায়েদের মুষ্টিচালের উদ্যোগ থেকে দেশসেরা উন্নয়ন সংস্থা—বগুড়ার গর্ব প্রফেসর ড. হোসনে আরা বেগম বগুড়ায় মাটিডালী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বগুড়ায় সাবগ্রাম ইউনিয়ন বিএনপির ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মানবিকতার স্বীকৃতিতে সংবর্ধিত আতিকুল ইসলাম বিপ্লব, ফুলেল শুভেচ্ছায় বগুড়া জেলা ছাত্রদল সমবায় ব্যাংক লিঃ বগুড়ার চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা খান রুবেল দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা, দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে মন্দির কমিটির সংবর্ধনা মানবসেবার স্বীকৃতি: দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে ইছামতি সামাজিক সেবা সংস্থার সংবর্ধনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৬-এ দেশসেরা আতিকুল ইসলাম বিপ্লবকে ফুলেল সংবর্ধনা পরিবারের গর্ব আতিকুল ইসলাম বিপ্লব, অর্জন করলেন ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’

নওগাঁয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বাবুল মিয়া
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৪৯ Time View

নওগাঁয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ রিজভী আহম্মেদ রিজোয়ান,নওগাঁ প্রতিনিধি ।।নওগাঁ জেলা থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) নওগাঁ নওজোয়ান মাঠে নওগাঁ পাবলিকিয়ান অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পাবলিকিয়ান অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আব্দুস সবুর।

টুর্নামেন্টে বুয়েট, রুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই টুর্নামেন্টে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের (বুয়েট, রুয়েট ও চুয়েট) ক্রিকেট টিম চ্যাম্পিয়ন হয়।

প্রধান অতিথির বক্তব্যে ঢাবি শিক্ষক আব্দুস সবুর বলেন, “আমাদের এমন আয়োজনগুলো মিস করা উচিত না।জীবনের এক সময় আসবে যখন খুব করে চাইলেও এসব বন্ধুদের সাথে আনন্দগুলো আর ফিরে পাব না। সব সময় অন্যের সাথে এনগেজ থাকবা। একা একা থাকবা না। অ্যাকাডেমিক লাইফ, খেলাধুলা, বন্ধুবান্ধব সবকিছু এখন থেকেই ব্যালেন্স করা শিখো। পরবর্তী সময়ে বড় বড় প্রবলেম সহজে ফেস করতে পারবে। কখনো ইন্সটিটিউশনাল প্রাইড করবা না। কে কখন কোথায় যাবে বলা যায় না।”

নওগাঁ পাবলিকিয়ান অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ও চুয়েট শিক্ষার্থী সুলতান শাহরিয়া শাফি বলেন, “টুর্নামেন্টটি মূলত নওগাঁ জেলা থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ সেশন অর্থাৎ প্রথম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয়েছে। নওগাঁ পাবলিকিয়ান অ্যাসোসিয়েশন শিক্ষার্থীদের মাঝে ঐক্য ও সমাজসেবার অনুভূতি জাগ্রত করতে কাজ করছে। এ ধরণের টুর্নামেন্ট সামাজিক বন্ধনকে দৃঢ় করে।”

উল্লেখ্য, নওগাঁ পাবলিকিয়ান অ্যাসোসিয়েশন মূলত নওগাঁ জেলা থেকে সারাদেশে অধ্যয়নরত পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সমূহের শিক্ষার্থীদের সম্মিলিত সংগঠন। এটি শিক্ষার্থীদের ইতিবাচক বিকাশ ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

মোঃ রিজভী আহম্মেদ রিজোয়ান
নওগাঁ
০৪.০৬.২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin