গাবতলীতে প্রয়াত রিপনের পরিবারের পাশে বিএনপি নেতা এনামুল হক নতুন
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার গাবতলী উপজেলার ছোট গোড়দহ গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মরহুম হাপোরের ছেলে প্রয়াত রিপনের পরিবারের খোঁজখবর নিতে তাদের বাড়িতে ছুটে গেছেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন।
শনিবার (৬ জুন) দুপুরে তিনি প্রয়াত রিপনের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারটির প্রতি গভীর সমবেদনা জানান এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
ব্যক্তিগতভাবে মানবিক কাজের জন্য পরিচিত এই নেতা নিয়মিতই তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ান। প্রয়াত রিপনের পরিবারের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে স্থানীয় নেতাকর্মীরা সাধুবাদ জানিয়েছেন।
পরিদর্শনের সময় এনামুল হক নতুনের সঙ্গে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা শোকাতুর পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।