শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

​”বগুড়ায় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে ২৭ লাখ ১০ হাজার টাকার অনুদান: জেলা পরিষদের সহায়তা”

বাবুল মিয়া
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১২৭ Time View

বগুড়া প্রতিনিধি:
​বগুড়া জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জনকল্যাণমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যে মোট ২৫টি প্রতিষ্ঠানের অনুকূলে ২৭ লাখ ১০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়।
​বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে জেলা পরিষদের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক বিতরণ করেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক জনাব এ.কে.এম আহসানুল তৈয়ব জাকির।
​অনুষ্ঠানে বক্তৃতাকালে জেলা পরিষদ প্রশাসক বলেন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কারে বর্তমান সরকার বদ্ধপরিকর। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে জনসেবামূলক কাজগুলো আরও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
​অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
​এ সময় জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, প্রধান সহকারী মোঃ শফিকুল ইসলাম, হিসাবরক্ষক মোঃ খায়রুল ইসলামসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
​অনুদান প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীলরা এই আর্থিক সহায়তার জন্য জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin