গাবতলীতে বিশেষ অভিযানে ১৭ জন গ্রেফতার, উদ্ধার ১২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট
বগুড়ার গাবতলী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে একটি বার্মিজ চাকুসহ আরও ২ জনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ জুন ২০২৬ তারিখ দিন ও রাতব্যাপী গাবতলী মডেল থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার ও গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ন কবির। অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ সাহাবুল ইসলাম (৩৮), শ্রী সবুজ রায় (৪৮) ও মোঃ ফরহাদ হোসেন (৩৬)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ১২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় পৃথক ৩টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে। এছাড়া একটি বার্মিজ চাকুসহ ২ জনকে গ্রেফতার করে অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
পুলিশের অভিযানে আরও ১ জন জিআর ওয়ারেন্টভুক্ত, ৫ জন সিআর ওয়ারেন্টভুক্ত, ২ জনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় এবং ১ জনকে নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জনকে সাজা প্রদান করা হয়েছে।
সব মিলিয়ে বিভিন্ন অভিযোগ ও মামলায় মোট ১৭ জন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে #গাবতলী_মডেল_থানা পুলিশ।
শিরোনাম টা ইউনিক সাজিয়ে দিন