শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

অজ্ঞান পার্টির মূল সন্দেহভাজনসহ দুইজন আটক, উদ্ধার চেতনানাশক পুরিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৮৬ Time View

অজ্ঞান পার্টির মূল সন্দেহভাজনসহ দুইজন আটক, উদ্ধার চেতনানাশক পুরিয়া

নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অর্থ ও মোবাইল হাতিয়ে নেওয়ার ঘটনায় দুইজন আটক, উদ্ধার চেতনানাশক পুরিয়া

সিরাজগঞ্জের তাড়াশে এক যুবককে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে নগদ টাকা, দামি মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র হাতিয়ে নেওয়ার ঘটনায় তদন্তে প্রাপ্ত প্রধান সন্দেহভাজনসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, তাড়াশ থানায় দায়ের করা একটি মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী মো. সবুজ হাওলাদার বগুড়ার শাকপালা থেকে মোটরসাইকেলযোগে কুষ্টিয়া যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। এ সময় তার সঙ্গে থাকা একটি ছোট ব্যাগে থাকা দুই লাখ টাকা, একটি রিয়েলমি সি-৭১ মোবাইল ফোন, একটি আইফোন ১৪ প্রো ম্যাক্স এবং জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স ও ব্যাংক কার্ডসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র খোয়া যায়।

ঘটনার পর র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া গোয়েন্দা তৎপরতা বাড়ায়। গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর উপজেলার সাতমাথা এলাকার সপ্তপদী মার্কেটের সামনে অভিযান চালিয়ে মামলার তদন্তে প্রাপ্ত প্রধান সন্দেহভাজন মো. মেহেদী হাসান সৌরভ (২০)কে আটক করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক আরেকটি অভিযানে বগুড়া সদর উপজেলার মাটিডালি রাজা ফিলিং স্টেশনের সামনে থেকে মো. উজাম মিয়া (৩৪)কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে সাধারণ যাত্রী ও পথচারীদের অজ্ঞান করার উদ্দেশ্যে বিভিন্ন চেতনানাশক ওষুধের সংমিশ্রণে তৈরি তিনটি পুরিয়া উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আটক দুইজনকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শিহাবুল্লাহ মারুফ, বগুড়া

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin