শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক (নতুন)-এর সহধর্মিণীর চিকিৎসার খোঁজ নিলেন মন্ত্রী ডা. জাহিদ হোসেন

বাবুল মিয়া
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৯৪ Time View

গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক (নতুন)-এর সহধর্মিণীর চিকিৎসার খোঁজ নিলেন মন্ত্রী ডা. জাহিদ হোসেন
​নিজস্ব প্রতিবেদক | ১৮ জুন ২০২৬
​গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক (নতুন)-এর সহধর্মিণী ও গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লাভলী ইয়াসমিনের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন মাননীয় সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
​আজ ১৮ জুন ২০২৬, বুধবার রাজধানীর ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারে চিকিৎসাধীন লাভলী ইয়াসমিনকে দেখতে যান মন্ত্রী। এ সময় তিনি তাঁর চিকিৎসার সার্বিক অগ্রগতির খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন।
​পরিদর্শনের সময় মন্ত্রী শিক্ষিকার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাঁকে মানসিকভাবে সাহস জোগানোর পাশাপাশি সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি লাভলী ইয়াসমিনের দ্রুত রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় পরম করুণাময়ের কাছে দোয়া প্রার্থনা করেন।
​এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও পরিবারের শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। পরিবার ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে সবার কাছে লাভলী ইয়াসমিনের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া চাওয়া হয়েছে।
​আল্লাহ তাআলা তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin