বগুড়া গাবতলীতে বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা
বগুড়া গাবতলীতে তোমাদের জন্য আর্থ-সামাজিক ও সেবামূলক সংস্থার আয়োজনে ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট (WMU) সদস্যদের জন্য প্রশিক্ষক প্রশিক্ষণ (টিওটি) ও স্টেকহোল্ডার আলোচনা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির গ্রাম বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, এ সময় উপস্থিত ছিলেন গাবতলী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।