শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিহাবের নেতৃত্বে ঝটিকা মিছিল, গাবতলীতে সিহাব গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৬৯ Time View

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিহাবের নেতৃত্বে ঝটিকা মিছিল, গাবতলীতে সিহাব গ্রেফতার
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিহাবের নেতৃত্বে ঝটিকা মিছিল, গাবতলীতে সিহাব গ্রেফতার

গাবতলী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল করার অভিযোগে ছাত্রলীগ কর্মী মোঃ শামসুজ্জোহা (ওরফে সিহাব)কে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রায় ২০ দিন আগে সোনাতলা থানার আওতাধীন ডাকুমারা হাট সংলগ্ন একটি সড়কে সিহাবের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটির ভিডিও ধারণ করে সংরক্ষণ করা হয়।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন জানান, মঙ্গলবার (২৩ জুন) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিহাবের সহযোগী বিপ্লব নামের এক ব্যক্তি ভিডিওটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন। বিষয়টি পুলিশের নজরে এলে ভিডিওটি যাচাই-বাছাই করা হয়। যাচাই শেষে মিছিলে সিহাবের নেতৃত্বের বিষয়টি নিশ্চিত হওয়ায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শামসুজ্জোহা (ওরফে সিহাব) গাবতলী সদর ইউনিয়নের তরফভাইখা গ্রামের মোহাম্মদ আজিজার রহমানের ছেলে।

ওসি রাকিব হোসেন আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিহাবের নেতৃত্বে ঝটিকা মিছিল, গাবতলীতে সিহাব গ্রেফতার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin