সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
লাহিড়ীপাড়া ইউপি কার্যালয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ভিক্ষুক মায়েদের মুষ্টিচালের উদ্যোগ থেকে দেশসেরা উন্নয়ন সংস্থা—বগুড়ার গর্ব প্রফেসর ড. হোসনে আরা বেগম বগুড়ায় মাটিডালী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বগুড়ায় সাবগ্রাম ইউনিয়ন বিএনপির ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মানবিকতার স্বীকৃতিতে সংবর্ধিত আতিকুল ইসলাম বিপ্লব, ফুলেল শুভেচ্ছায় বগুড়া জেলা ছাত্রদল সমবায় ব্যাংক লিঃ বগুড়ার চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা খান রুবেল দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা, দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে মন্দির কমিটির সংবর্ধনা মানবসেবার স্বীকৃতি: দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে ইছামতি সামাজিক সেবা সংস্থার সংবর্ধনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৬-এ দেশসেরা আতিকুল ইসলাম বিপ্লবকে ফুলেল সংবর্ধনা পরিবারের গর্ব আতিকুল ইসলাম বিপ্লব, অর্জন করলেন ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’

জনপ্রশাসনে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: ভাইভা দিতে এসে আটক ৪

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১২৮ Time View

জনপ্রশাসনে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: ভাইভা দিতে এসে আটক ৪
​নিজস্ব প্রতিবেদক | ঢাকা
​জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নেওয়ার দায়ে চার প্রার্থীকে আটক করেছে কর্তৃপক্ষ। লিখিত পরীক্ষার সঙ্গে মৌখিক পরীক্ষার উপস্থাপনায় অসঙ্গতি ধরা পড়ার পর তাদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
​আটককৃতরা হলেন—মো. মোমিনুল ইসলাম মৃদুল, মো. সোহেল রানা, মো. রোমান ও মামুন মিয়া।
​মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ২৫ জুন অফিস সহায়ক পদের ৩৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওইদিন নির্ধারিত ৩৬ জনের মধ্যে ৩০ জন প্রার্থী ভাইভায় অংশগ্রহণ করেন। তবে ভাইভা চলাকালে মোমিনুল, সোহেল, রোমান ও মামুনের পারফরম্যান্স ও দক্ষতা নিয়ে বোর্ডের সদস্যদের সন্দেহ তৈরি হয়।
​সন্দেহ নিরসনে কর্তৃপক্ষ তাদের লিখিত পরীক্ষার খাতার হাতের লেখার সঙ্গে ভাইভা বোর্ডে নেওয়া হাতের লেখার যাচাই-বাছাই করেন। এতে স্পষ্ট গরমিল ধরা পড়ে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জালিয়াতির বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাদের আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।
​উল্লেখ্য, অফিস সহায়ক পদের নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট ১০৭ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছে। নিয়োগ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ২৪, ২৫ ও ২৮ জুন—এই তিন ধাপে প্রার্থীদের ভাইভা নেওয়ার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
​মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে এবং জালিয়াতি রোধে প্রতিটি ধাপেই কড়া নজরদারি অব্যাহত রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin