শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

“তারুণ্যের শক্তিতে সুন্দর আগামীর প্রত্যয়ে সোনাতলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত”

বাবুল মিয়া
  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৮০ Time View

তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালন করা হয়েছে। রবিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রোকসানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দু আলিমসহসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মেডিকেল অফিসার ডা. শরিফা নুসরাত। তিনি তাঁর বক্তব্যে বলেন, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পরিবার পরিকল্পনা, নিরাপদ মাতৃত্ব, মা ও শিশুস্বাস্থ্য সেবা এবং তরুণদের সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। সরকারের বিভিন্ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—

শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী: মোছাঃ সাহেরা বেগম।

শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী: সোনাতলা সদর ইউনিয়ন।
শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা: খন্দকার জোবেদা আখতার।
শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক: হৃদয় আহমেদ আকাশ।
শ্রেষ্ঠ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার: মো. মাহবুব হাসান (ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র)।
শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র: দিগদাইড় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।
শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ: সোনাতলা সদর ইউনিয়ন পরিষদ।
শ্রেষ্ঠ উপজেলা: সোনাতলা উপজেলা।
অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা সেবা সম্প্রসারণ, মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং সচেতনতা বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং সুস্থ, সচেতন ও সমৃদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin