জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্সে সিজিপিএ ৪ পাওয়ার রেকর্ড গড়লেন বগুড়ার তাবাসুম করিম তানিম।
সরকারি আজিজুল হক কলেজের গণিত বিভাগ থেকে সিজিপিএ ৪ – এ ৪ পেয়ে রেকর্ড গড়ার পাশাপাশি সঙ্গীতেও পারদর্শীতা দেখিয়ে আসছেন এই মেধাবী শিক্ষার্থী।
রেজাল্ট পাওয়ার পর সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করে তিনি জানান, ‘এতক্ষণ একটা ঘোরের মধ্যেই ছিলাম। ২য় বর্ষ থেকে দেখা স্বপ্ন অবশেষে সত্যি হলো। আবারও প্রমাণ পেলাম আল্লাহর কাছে বান্দা মন থেকে কিছু চাইলে আর সে অনুযায়ী পরিশ্রম করলে আল্লাহ অবশ্যই খালি হাতে ফেরান না।’
মেধাবী শিক্ষার্থী তানিমের সাফল্যে তার বন্ধুরাও শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া বগুড়ার বিভিন্ন স্তরের মানুষ এই অর্জনে গর্বিত।
Bogura Mohanagar 👑