শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

১৯ বছর পর আইনি লড়াই জয়: যৌথ বাহিনীর জব্দ করা বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

বাবুল মিয়া
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৮৬ Time View

দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করা বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং
৪২-বগুড়া-৭ আসন (গাবতলী ও শাজাহানপুর এলাকা) সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। মঙ্গলবার (২১শে জুলাই-২৬) বিকেলে বগুড়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানা থেকে মালামাল বুঝে নেন সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু’র কনিষ্ঠ পুত্র অ্যাডভোকেট মোঃ সাহেদুজ্জামান সিরাজ বিজয়।
তিনি জানান, ২০০৭ সালের ১৩ ফেব্রুয়ারী যৌথবাহিনীর সদস্যরা তাদের বাড়িতে অভিযান চালায়। এসময় বাড়িতে লাগানো ওয়ারলেস টাওয়ার, রিপিটার, ব্যাচ স্টেশন, ৬টি ছোট হ্যান্ডসেটসহ অন্যান্য যন্ত্রপাতি জব্দ করেন। এব্যাপারে পুলিশ বাদী হয়ে ১৫ই ফেব্রুয়ারী বগুড়া সদর থানায় সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু কে আসামী করে টেলিযোগাযোগ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ একই বছরের ২৪শে মার্চ সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু কে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘদিন মামলাটি বিচারাধীন থাকার পর ২০০৮ সালে সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু উচ্চ আদালতে আপীল করেন। দীর্ঘদিন শুনানী শেষে ২০১৫ সালের ২৯ মে মামলা থেকে সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু কে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। এরপর যৌথ বাহিনীর জব্দ করা বেতার যন্ত্রপাতি ফেরত পাওয়ার জন্য সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু’র পক্ষে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ-২ এর আদালতে আবেদন করা হয়। সেখানেও দীর্ঘদিন শুনানী শেষে চলতি বছরের ১১ মে আদালতের বিচারক গোলাম মাহফুজ জব্দকৃত মালামাল হেলালুজ্জামান তালুকদার লালু’র জিম্মায় দেয়ার আদেশ দেয়ার পাশাপাশি হাইকোর্ট বিভাগ মামলাটি চুড়ান্ত ভাবে নিষ্পত্তি করায় নিম্ন আদালতে মামলাটি নথিজাত করার আদেশ দেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin