জামিরবাড়ীয়া বায়োগ্যাস পল্লী পরিদর্শন করেছেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ মোতাহার হোসেন
জামিরবাড়ীয়া বায়োগ্যাস পল্লী পরিদর্শন করেছেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ মোতাহার হোসেন এবং সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক। এ কে এম মফিজুল ইসলাম পরিদর্শনকালে তারা বায়োগ্যাস পল্লীর সার্বিক কার্যক্রম, উৎপাদন প্রক্রিয়া, পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থাপনা এবং যুব উদ্যোক্তাদের কার্যক্রম ঘুরে দেখেন।
এ সময় মহাপরিচালক বলেন, বায়োগ্যাস প্রকল্প গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি পরিবেশ সুরক্ষা এবং বিকল্প জ্বালানি ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি যুব উদ্যোক্তাদের আরও দক্ষ ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক জনাব সাহাবুদ্দিন সরদার, সহকারী পরিচালক জনাব সেলিম উদ্দিন, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব ও প্রশাসনিক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তাবৃন্দ। তারা বায়োগ্যাস পল্লীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মহাপরিচালককে অবহিত করেন।